বইমেলায় বসন্তের রঙে রঙিন শিশুপ্রহর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অমর একুশে বইমেলায় প্রতি শুক্র ও শনিবার শিশুপ্রহরের আয়োজন করা হয়ে থাকে। শিশুদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে ভিড় করেন অভিভাবকরাও। তবে আজকের শিশুপ্রহর ছিল বসন্তের রঙে রাঙানো এক প্রহর। ফলে অমর একুশে বইমেলা প্রাঙ্গণেও যেন ফুটেছে নানা বাহারের ফুলের সমারোহ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শিশুপ্রহরের সকাল থেকেই মেলায় কচিকাঁচাদের ভিড় দেখা যায়। সবার সাজ-পোশাকেও ছিল বসন্তের রঙের ছোঁয়া।

সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন বইমেলা এলাকা ঘুরে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে বসন্তের সাজে মেলায় এসেছে শিশুরা। বেলা বাড়ার সাথে সাথে শিশু চত্বরে ভিড় বাড়ে ক্ষুদে বইপ্রেমীদের। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের ছড়া, কবিতা, কার্টুনের বই কিনতে দেখা যায় শিশুদের।

শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শিশুপ্রহর শেষ হয়। এবারের মেলায় সিসিমপুরের আয়োজন না থাকায় কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে শিশুদের জন্য পাপেট শো, চিত্রাঙ্কন ও আবৃত্তির আয়োজন করেছে বাংলা একাডেমি।

বইমেলায় প্রতি শুক্র ও শনিবার শিশুপ্রহরের আয়োজন করা হয়ে থাকে। তবে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে শিশুপ্রহরের আয়োজন থাকবে না।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।