কবি জসীমউদ্‌দীন ও সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পেলেন যাঁরা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার ২০২৫ ও সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করেছে বাংলা একাডেমি। কবি আল মুজাহিদী পেয়েছেন ‘কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার’, অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা পেয়েছেন ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার’।

কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।  সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য প্রতিটি এক লাখ টাকা।

২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।