রাজশাহীতে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

খবরওয়ালা মফস্বল ডেস্ক: রাজশাহীর মোহনপুর থানায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার (এএসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আকবর আলী (৪৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আকবর। আনুমানিক ৩টার দিকে অসুস্থতা বোধ করেন তিনি। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে আকবরের মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন বলে জানান তিনি। 

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।