হজ্জের বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশি নিলে লাইসেন্স ও জামানত বাতিল: ধর্ম উপদেষ্টা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ্জের বিমান ভাড়া সরকার নির্ধারিত ১ লাখ ৪৭ হাজার টাকার বেশি নিলে এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিলসহ রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে ইসলামের মৌলিক বিষয়াবলিকে উপজীব্য করে ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘ইসলামি বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী বছর থেকে এজেন্সিকে হজযাত্রী পাঠানোর অনুমোদন পেতে চাইলে ন্যূনতম ২০০০ জনকে পাঠাতে হবে। এছাড়া কোনো এজেন্সি যদি হজযাত্রীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায়, তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি ব্লক রাখা যাবে না। এবার কোনো এজেন্সি এক হাজারের কম হজযাত্রী পাঠাতে পারবে না।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান প্রমুখ।

খবরওয়ালা/ এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।