খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকার পল্লবী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুই ভাইবোন বিদ্ধ হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জসিম উদ্দিন ও তাঁর ছোট বোন শাহিনূর বেগম। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
ওসি নজরুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পল্লবী এলাকার একটি অপরাধী চক্র শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর জসিম উদ্দিন ও শাহিনূর বেগমকে গুলি করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
গুলিবিদ্ধ ব্যক্তিদের স্বজনের দাবি, পল্লবী এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের একজনকে গ্রেপ্তারে সহযোগিতা করেছিলেন জসিম। এরই জেরে অপরাধীরা তাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে।
খবরওয়ালা/জেআর