মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১২

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাওয়াগামী একটি বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কায় ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার নিমতলী যাত্রী ছাউনির কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে।  

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মাওয়াগামী ধীর গতিতে থাকা গ্রিন ঢাকা পরিবহনে পেছন থেকে দ্রুতগতির সুরভি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহণ তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। তিনটি যানই ক্ষতিগ্রস্ত হয়।

তবে সুরভী পরিবহনের সামনের অংশ বেশি দুমড়ে-মুচড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মাওয়ামুখী দুই লেনের মধ্যে অপর লেন দিয়ে যান চলাচল করে। দুর্ঘটনাকবলিত যান দ্রুত সরিয়ে নিলে মাওয়ামুখী দুই লেনেই চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।