স্থানীয় সরকার নির্বাচন আগে চান নুরুল হোক নূর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এখন হলেও কিছু ঝামেলা হবে, জাতীয় নির্বাচনের পরে হলেও কিছু ঝামেলা হবে ফলে আমরা স্থানীয় নির্বাচন আগে চেয়েছি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘গত ৫৩ বছরের ইতিহাস আমরা দেখেছি যে, নির্বাচিত সরকার যত ফেয়ার ভোটে আসুক, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রভাব থাকে। আমরা জানিয়েছি যে, ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে আছে। জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু দশ মাস বাকি আছে, তাহলে এই দশ মাস কি স্থানীয় সরকারে প্রতিনিধিবিহীন থাকবে কী না? এই বিষয়টি বিবেচনার জন্য আমরা আহ্বান জানিয়েছি।’

নুর বলেন, ‘কিছু দল বোঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত, সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয়, এটা তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না।’

নুর আরও বলেন, ‘সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে। বেশিরভাগ রাজনৈতিক দল এই কথা বলেছে যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সবাই একমত। আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক।’

 

খবরওয়ালা/ এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।