খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪২ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: তিনেদিনের সফরে কুয়েত যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৬ ফেব্রুয়ারি) সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
বাংলাদেশ সেনাবহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি এতে অংশ নিবে বলে জানা গেছে।
এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশী সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।
খবওয়ালা/জেআর
মন্তব্য