জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক আজ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ওমানের রাজধানী মাস্কাটে চলমান আইওসি সম্মেলনের এক ফাকেঁ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের গণমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক মো. মনোয়ার মোকাররম বলেন, এটি মহাপরিচালকের দপ্তর দেখভাল করছে। দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানকে কল করা হলে তিনি ফোন ধরেননি।

রোববার মাস্কাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে, যার তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন।

এবারের সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

গত ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটাই ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

খবরওয়ালা/এমএ জেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।