খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, ১:৪৯ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দা মনিরুন নাহার মেরী।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এমএ জেড
মন্তব্য