খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মতে, ‘বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো দল নয়, চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের কথা!’ বলে মন্তব্য করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেল ‘ABDVilliers360’-এ চ্যাম্পিয়নস ট্রফির দলগুলো বিশ্লেষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের ভক্তরা হয়ত আমার ওপর রাগ করবেন, কিন্তু সত্যি বলতে আমি মনে করি না তারা নকআউটে পৌঁছাতে পারবে।’
তবে পুরোপুরি হতাশ করেননি প্রোটিয়া তারকা। তাঁর বিশ্বাস, ‘বাংলাদেশ যেকোনো ম্যাচে অঘটন ঘটাতে পারে। তাসকিন, মিরাজ, মাহমুদউল্লাহদের মতো খেলোয়াড়রা ম্যাচ জেতাতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো ধারাবাহিকতা তাদের নেই।’
২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
খবরওয়ালা/জেআর