কুষ্টিয়ায় বহিস্কৃত ছাত্রলীগ নেতার হাঁসুয়ার আঘাতে ৪ ছাত্রলীগ কর্মী আহত

fay 15 23 1 24 কুষ্টিয়ায় বহিস্কৃত ছাত্রলীগ নেতার হাঁসুয়ার আঘাতে ৪ ছাত্রলীগ কর্মী আহতনিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতির হাঁসুয়ার আঘাতে ছাত্রলীগের চার কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কুমারখালী শহিদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পৌরসভার কাজীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫), বাটিকামারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (২৫), বড় মালিয়াট গ্রামের খালেক আলীর ছেলে জুয়েল ও সম্রাট (২৪)। আহত সম্রাট জানান, রাত সাড়ে ১০টার দিকে শহিদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় চা পান করতে গেলে পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি পাপ্পুর নেতৃত্বে তুর্য, রামিম, আলিফসহ ৪-৫ জন এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় হাঁসুয়ার আঘাতে আরিফের পেটের ভুড়ি বের হয়ে গেলে স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকিরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।