কুমারখালীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার-১

fay 2 24 1 24 কুমারখালীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার-১

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে বাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজা চাষের অপরাধে একজন কে  গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ। মঙ্গলবার  রাত চারটার দিকে উপজেলার শিলাইদাহ  ইউনিয়নের দাড়িগ্রাম এলাকা থেকে তাকে গাঁজা গাছ লাগানোর অপরাধে গ্রেফতার করা হয়। এসময় প্রায় ৫০ কেজি ওজনের একটি গাছ জব্দ করে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, আপিল খন্দকারের ছেলে মিন্না কন্দকার (৪৫) তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বাড়ির আঙিনায় রান্না ঘরের পাশে গোপনে চলছিল নিষিদ্ধ গাঁজা চাষ। সেখানে একটি  গাছ তরতর করে বেড়ে উঠছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত চারটার দিকে একটি মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫০ কেজি ওজনের একটি  গাঁজার গাছসহ এক জনকে  আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নং ২২। উক্ত মামলায় মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুমারখালী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ আকিবুল ইসলাম আকিব বলেন, মাদকবিরধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে একটি গাঁজার গাছসহ একজনকে  গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।