যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ৯ জনের মৃ’ত্যু

খবরওয়ালা অনলাইন ডেস্ক: প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও জর্জিয়া রাজ্যে নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কেন্টাকি রাজ্যেই মারা গেছেন আটজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। তিনি বাসিন্দাদের এই মুহূর্তে রাস্তায় বের হওয়া থেকে বিরত থাকতে এবং নিরাপদ জায়গায় অবস্থান নিতে পরামর্শ দেন। 

তিনি আরো বলেন, ঝড়ের কারণে প্রায় ৩৯ হাজার বাড়িতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু এলাকায় তীব্র বাতাসের কারণে ভোগান্তি আরো বাড়তে পারে।

অন্যদিকে জর্জিয়ায় বৃষ্টির ফলে উপড়ে পড়া একটি গাছের আঘাতে ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা নবম প্রাণহানির ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে। কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলাইনা—এই আটটি রাজ্যে সপ্তাহান্তে বিভিন্ন মাত্রার ঝড়সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। রাজ্যগুলোর বেশিরভাগই সেপ্টেম্বর মাসে হ্যারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আবহাওয়াবিদরা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই মৌসুমে সবচেয়ে ঠান্ডা আবহাওয়া পেতে চলেছে। সূত্র: বিবিসি

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।