শাহবাগে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ক্যাটাগরির বৈষম্য সংশোধন ও শহীদ পরিবারের অধিকার আদায়ের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।

আজ (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা তাদের দাবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন ৩০-৪০ আন্দোলনকারী। পরে দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে বাংলামোটর অভিমুখী লেন অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। বিকেল ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

তাদের দাবিগুলো হলো—আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

2Q== শাহবাগে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে। এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও রয়েছে তাদের।

শাহবাগ থানার ওসি খালেদ মনসুর গণমাধ্যমকে বলেন, বেশ কিছু দাবি নিয়ে তারা বিএসএমএমইউর সামনে সড়কে অবস্থান করছে। তবে মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।