খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫০ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক:একটা সময় ছিলো যখন বক্স অফিসে রাজত্ব করতো জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা। কিন্তু বেশ কয়েক বছর ধরে হিটের মুখ দেখছেন না অভিনেতা। বরং একের পর এক ফ্লপ মুভি দিয়ে যাচ্ছেন তিনি। ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন ফ্লপের পর ‘ও মাই গড ২’ অল্প ব্যবসা করলেও তা খুব একটা তফাৎ সৃষ্টি করেনি।
সর্বশেষ মুক্তি পাওয়া ‘খেল খেল মে’সিনেমা সুপারফ্লপ! এমন পরিস্থিতিতে নতুন পরিচয়ে আসছেন অক্ষয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয়। যেখানে দেখা গেছে, শিবলিঙ্গকে জড়িয়ে বসে রয়েছেন অক্ষয়। ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, ওম নম শিবায়, মহাকালের শক্তি আর ভক্তি অনুভব করে নিন।
জানা গেছে, অভিনয়ের পাশাপাশি এবার গায়ক হয়ে আসছেন অক্ষয়। নিজেই প্রকাশ্যে আনছেন গানের ভিডিও। আর খিলাড়ি কুমারের গানের যাত্রা শুরু শিব আরাধনার হাত ধরেই। তারই প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অক্ষয়।
তার এই গানের অ্যালবামের নাম ‘মহাকাল চলো’। গানটিতে অক্ষয় ছাড়া আরো কণ্ঠ দিয়েছেন পলাশ সেন, বিক্রম।
খবরওয়ালা/এফএস
মন্তব্য