বুড়িগঙ্গায় যুবকের ভাসমান লা’শ উদ্ধার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বুড়িগঙ্গা থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।নিহত ওই যুবকের নাম আরমান (২০)। তিনি মোহাম্মদপুরের আদাবর থানার নিবির হাউজিংয়ের বাসিন্দা। জানা গেছে একটি কুরিয়ার কম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করতো আরমান। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভাকুর্তা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের পার্শ্ববর্তী খালেক মিয়ার ইটভাটার কাছ থেকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে । পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত চার দিন ধরে আরমান নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আদাবর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিলো। সোমবার নদীতে একটি লাশ পাওয়া গেছে এমন খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে আরমানের লাশটি শনাক্ত করে। আরমানকে খুন করা হয়েছে, বলে দাবি করে  এ খুনের সুষ্ঠ বিচার চান তারা।

বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে সুরতহালের সময় মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।