দৌলতপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসী মিঠুন গ্রেফতার

fay 9 24 1 24 দৌলতপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসী মিঠুন গ্রেফতারদৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মামলার আসামি সন্ত্রাসী জাফর ইকবাল মিঠুন (৫৬) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে বাগুয়ান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডাংমড়কা-বাগুয়ান এলাকার একসময়ের ত্রাস ক্রস ফায়ারের আসামি সন্ত্রাসী মিঠুন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের নতুন বাগুয়ান গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সন্ত্রাসী মিঠুন একসময় ওই এলাকার ত্রাস হিসাবে চিহ্নিত ছিল। বিভিন্ন অপরাধের একাধিক মামলার আসামি হওয়ার কারণে আইন-শৃড়খলা বাহিনীর হাতে গ্রেফতার ও ক্রস ফায়ার এড়াতে এলাকা ছেড়ে সে বিদেশ পাড়ি দেয়। বিদেশ থেকে দেশে ফিরে আবারও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। সন্ত্রাসী মিঠুনকে গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, ২০২২ সালে সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনা সহ মিঠুনের নামে একাধিক মামলা রয়েছে। সুনিদি”ষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।