খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 6শে ফাল্গুন ১৪৩১ | ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
এদিন শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় এক গণমাধ্যমকর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই আজকে তো হরতাল’। এর প্রতি জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে’।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়।
এর মধ্যে ১১ মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডা. দীপু মনি।
অন্যান্য আসামির মধ্যে আরও আছেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম।
খবরওয়ালা/জেআর