টঙ্গীতে যুবদল নেতার কবজি কাটল নিষিদ্ধ ছাত্রলীগ

খবরওয়ালা মহানগর ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ফুটপাতে চাঁদার হাতবদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম (৩০) নামের যুবদলের এক নেতার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া দুই পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গী সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে। আহত শান্ত স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাতাইশ এলাকায় ৫ আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন ও মুন্না গ্রুপ। ৫ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স ও জুয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন ও মুন্না গ্রুপ প্রতিরোধ করে। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তর কবজি হাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় যুবদলকর্মী রাব্বী নামে আরেকজন আহত হয়।

এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম জানা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।