খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে গড়ে ওঠা ৭ টি ইট ভাটার মালিকদেরকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমারখালী যদুবয়রা ও পান্টি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি এই সময় বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলোকে জরিমানা ও আংশিক ভেঙে ফেলা হয়েছে এবং ৪টি ড্রাম চিমনি নষ্ট করা হয়েছে। পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ছাড়াও জেলা প্রশাসনের দুজন মেজিস্ট্রেট এর নেতৃত্বে। পান্টি ইউনিয়নের সান্দিযারাতে আরাফ ব্রিকস কে ৩ লক্ষ টাকা, ও ই এনবি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, যদুবয়রা ইউনিয়নের বাকিব হোসেনের মেসার্স বাকিব ব্রিকসকে ১লক্ষ, মো. করিম শেখের সৈনিক ব্রিকসকে ২ লক্ষ ও সামছুল আলমের মেসার্স নিয়াত ব্রিকসকে দেড় লক্ষ, ওসমান গণির সাগর ব্রিকসকে ২ লক্ষ, এম এসকে ১ ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হাবিবুল বাসার বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৭ ভাটা মালিককে সাড়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এ সময় টিনের চিমনি, ভাটার কিছু অংশ ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হাবিবুল বাসার, পরিদর্শক নরেশ চন্দ্র বিশ্বাস সহ কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়া অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।