‘তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

একই দিনে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছে আইসিসিও। যেখানে তারা সুর মিলিয়েছে শান্তর সঙ্গে। নিজেদের ফেসবুকে শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।