পুলিশের সহযোগিতায় হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক জোনে কর্মরত এএসআই জহির আব্দুল্লাহর বিচক্ষণতায় হারানো ছেলেকে ফিরে পেয়েছে তার স্বজনরা।

মতিঝিল ট্রাফিক জোন সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গুলিস্তান লেভেল ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে পাঞ্জাবি পরা ১০ বছরের শিশুকে কাঁদতে দেখেন। কান্না করতে দেখে এএসআই জহির আব্দুল্লাহ তার কাছে জানতে পারেন, শিশুটির নাম জুনায়েদ আহমেদ আপন ও তার পিতার নাম কামরুজ্জামান। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার বাখরপুর গ্রামে। এক অপরিচিত ব্যক্তি প্রলোভন দেখিয়ে তাকে মতলব থেকে ঢাকায় নিয়ে আসে।

এএসআই জহির ছেলেটিকে গুলিস্তান ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে এসে তার বাবার মোবাইল নম্বরে যোগাযোগ করে তাকে সেখানে আসতে বলেন। এরপর শিশুটির বাবা এলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে ছেলেটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

এএসআই জহির আব্দুল্লাহর এ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখে ছেলেটির বাবা এবং উপস্থিত জনতা কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পুলিশের প্রশংসা করেন।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।