দোকান থেকে যুবকের ঝুলন্ত মর’দেহ উদ্ধার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখানে যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সুজিত ঘোষ (২৮) উপজেলার চারিগাঁও গ্রামের বাসিন্দা। কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় একটি দোকানের ব্যবসায়ী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সুজিত ঘোষ তাঁর মায়ের সঙ্গে ঝগড়া করে দোকানের ভেতরে ফ্যানের সঙ্গে কাপড়ের দড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সুজিতের মামা দোকানে এসে ডাকলে সাড়া না পেয়ে দোকানের পাল্লা উঠিয়ে দেখেন ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে। পরে স্থানীয়রা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য থানায় খবর দিলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুজিত আত্মহত্যা করেছেন। তবে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।