সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালকের ছেলে গ্রে’প্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর গাড়িচালকের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

এডিসি জুয়েল আরো বলেন, রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে।

এর আগে শেখ হাসিনার গাড়িচালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, ছাত্রলীগ নেতা রুবেল (শেখ হাসিনার ড্রাইভারের ছেলে) গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পেয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতে তিনি ষড়যন্ত্র করছেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।