খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি আলাদা প্রিজনভ্যান যোগে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
যাদের হাজির করা হলো এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এছাড়া সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়েছে।
খবরওয়ালা/এমএ জেড