যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত হামলার হার বেড়েছে ৭৩ শতাংশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে বাড়ছে মুসলিম বিদ্বেষের হার। এক বছরে মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত হামলা বেড়েছে ৭৩ শতাংশ।বুধবার এই তথ্য জানিয়েছে  যুক্তরাজ্যের ইসলামবিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী একটি সংস্থা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘টেল মাম’ থেকে জানানো হয়, গত বছর যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত ঘটনা সম্পর্কিত ৬ হাজারের বেশি অভিযোগ পাওয়া গেছে। এটি দুই বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ । খবর বিবিসির।

সংস্থাটির প্রধান ইমান আত্তা বলেছেন, যুক্তরাজ্য মুসলিমদের জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়। 

ইসলাম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ ও এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে ২০১২ সালে গঠিত টেল মামা। তাদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মুসলিম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনায় নারীদের তুলনায় পুরষেরা বেশি আক্রান্ত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানেরা সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের সমর্থক–এমন ধারণা বাড়ছে। এর কারণ হিসেবে ইসরায়েল‑গাজা যুদ্ধের প্রতিক্রিয়ার কথা বলছে।

ইমান আত্তা আরও বলেন, ইসলামবিদ্বেষী ঘৃণার এই বৃদ্ধি অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। ২০১২ সালে কাজ শুরুর পর থেকে আমরা এবারই সবচেয়ে বেশিসংখ্যক অভিযোগ পেয়েছি।

এ বিষয়ে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, তারা এ ধরনের বিষয়কে উদ্বেগজনক বলে মনে করে। একই সঙ্গে মুসলিম‑বিদ্বেষসহ যেকোনো ধরনের বর্ণবাদী আচরণ বা ঘটনা যেখানেই ঘটুক, তা প্রতিহতে কাজ করা হবে বলেও জানায়।

খবরওয়ালা/এফএস 

 

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।