সালমান ও সঞ্জয়কে একসঙ্গে দেখা যাবে হলিউডে!

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত, বলিউড কিংবা বিশ্ব মঞ্চে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, এতে কোন সন্দেহ নেই। ইন্ডাস্ট্রিতে সালমান খান ‘ভাইজান’ নামে পরিচিত, ‘দাবাং’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো অ্যাকশন-প্যাকড ব্লকবাস্টারের জন্য বিখ্যাত।

সঞ্জয় ওরফে ‘সঞ্জু বাবা’, মুন্না ভাই এম.বি.বি.এস.খ্যাত এ দুই অভিনেতা কয়েকটি সিনমায় একসঙ্গে কাজ করেছেন, বিশেষ করে ‘সাজন’ এবং ‘দশ’ সিনেমায়। তা ছাড়া ক্যামিও চরিত্রে তারা ‘ওম শান্তি ওম’ এবং ‘সন অফ সর্দার’র মতো সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এবার তাদের একসঙ্গে দেখা যাবে একটি বিগ বাজেটের হলিউড থ্রিলারে। সেটাও অবশ্য ক্যামিও চরিত্রে।

মিড ডে জানিয়েছে, সালমান খান এবং সঞ্জয় দত্ত একটি হাই-প্রোফাইল হলিউড থ্রিলারে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তথ্যমতে, তারা ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সৌদি আরবের অত্যাধুনিক আল উলা স্টুডিওতে তাদের ভূমিকার শুটিংও করেছেন। যদিও দুই অভিনেতার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। কিন্তু সালমান এবং সঞ্জয় কোন সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করছেন বা করবেন এবং তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে সে সম্পর্কে কোনো তথ্য নেই। তবে ভক্তরা নিশ্চিত থাকতে পারেন যে, তারা যে চরিত্রেই থাকুক না কেন, ‘সঞ্জুবাবা এবং ভাইজান’ আবারও প্রমাণ করবেন তারা কেন বলিউডের সবচেয়ে বড় দুই নাম।

খবরওয়ালা/এমএ জেড

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।