খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৫ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকারের (প্রিন্স) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেনে, গোলাম ফারুক খন্দকার প্রিন্সের বিরুদ্ধে ৪২৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আক্তার হোসেন জানান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এ ছাড়াও তার নিজের নামে ৩৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে দুর্নীতি দমন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
খবরওয়ালা/আরডি
মন্তব্য