কুলিয়ারচরে ব্যবসায়ী ও কিশোরীর লাশ উদ্ধার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে উবাইদুল্লাহ পাইলট (৩৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাজরা বাসস্ট্যান্ড-কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি নামক স্থান থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে একই এলাকায় মুন্না আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে কুলিয়ারচর থানার পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, উবায়দুল্লাহ পেশায় চাল ব্যবসায়ী। বাজরা বাজারে তিনি ব্যবসা করতেন। গতকাল বুধবার রাত আটটার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পরে রাতে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।

অপর দিকে গতকাল সন্ধ্যায় নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মুন্না আক্তারের লাশ উদ্ধার করা হয়। কিছুদিন আগে মুন্নার মা সড়ক দুর্ঘটনায় মারা যান। এর পর থেকে মুন্না মানসিকভাবে ভেঙে পড়ে। কথা বলা কমিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, মায়ের মৃত্যু মেনে নিতে না পেরে মুন্না আত্মহত্যা করেছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী উবায়দুল্লাহকে হত্যা করা হয়েছে। উবায়দুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মুন্নার লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।