খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৫ই আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
ঢাকা: আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা এবং সরকারের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল লাইভ বক্তব্য শোনার জন্য দেশ-বিদেশের লাখ লাখ মানুষ চোখ রেখেছিলেন অনলাইন প্ল্যাটফর্মে।
বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (FCC) সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল এই সংবাদ সম্মেলন লাইভ সম্প্রচারিত হয় একাধিক ফেসবুক পেজ ও ডিজিটাল মাধ্যমে। রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, বিপুল সংখ্যক নেটিজেন শেখ হাসিনার ওই বক্তব্য দেখেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন এবং শেয়ার করেছেন।মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান স্পষ্ট জানিয়ে দেন, আদালতের আদেশ থাকা অবস্থায় কোনো গণমাধ্যম বা অনলাইন মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা পুনঃপ্রচার করা হলে তা বিচার বিভাগের রায়ের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এ ধরনের কঠোর অবস্থান ও সতর্ক বার্তার পর মূলধারার বাংলাদেশি গণমাধ্যমগুলো সরাসরি প্রচার থেকে বিরত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
FCC South Asia: ভিউ ৫২ লাখ (5.2M), রিঅ্যাকশন ১৭৪কে (174k), কমেন্ট ৩৯২কে (392k), শেয়ার ৬৫.৭কে (65.7k)। বাংলাদেশ আওয়ামী লীগ (অফিসিয়াল পেজ): ভিউ ৪১ লাখ (4.1M), রিঅ্যাকশন ১৯৪কে (194k), কমেন্ট ১৮০কে (180k), শেয়ার ৩১.১কে (31.1k)।সজীব ওয়াজেদ জয়: ভিউ ৫৮ লাখ (5.8M), রিঅ্যাকশন ২৬৫কে (265k), কমেন্ট ২০০কে (200k), শেয়ার ৪৩.৬কে (43.6k)।সাকিব আল হাসান: ভিউ ৮০ লাখ (8M), রিঅ্যাকশন ৩৬৭কে (367k), কমেন্ট ১৬৯কে (169k), শেয়ার ৩৩.৯কে (33.9k)।বাংলাদেশ ছাত্রলীগ (বিভিন্ন পেজ মিলিয়ে): প্রথম পেজে ভিউ ৮ লাখ ৭৭ হাজার (877K), রিঅ্যাকশন ৪৯কে, কমেন্ট ২৮.৬কে, শেয়ার ৭.৮কে। দ্বিতীয় পেজে ভিউ ৪ লাখ ৯ হাজার (409K), রিঅ্যাকশন ৩২কে, কমেন্ট ২১.২কে, শেয়ার ২.৯কে।রয়টার্স (Reuters): ভিউ ১৮ লাখ (1.8M), রিঅ্যাকশন ৬৯কে (69k), কমেন্ট ৪০.৮কে (40.8k), শেয়ার ১৩.৩কে (13.3k)।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এত বিপুল সংখ্যক মানুষের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়া ও সংবাদ সম্মেলনটি দেখার বিষয়টি দেশের বর্তমান রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব ও মানুষের আগ্রহের স্পষ্ট ইঙ্গিত দেয়।
মন্তব্য