রাজধানীর খিলগাঁওয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি স-মিলে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লেগেছে বলে খবর পাই আমরা। এ খবরে প্রথমে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও পরে আরও পাঁচ  ইউনিট পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।