ইসরায়েল থেকে মুক্তি পাচ্ছে ৬০২ ফিলিস্তিনি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ছয় ইসরায়েলিকে ছেড়ে দেওয়ার পরিবর্তে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হবে।

এদিকে গাজায় নতুন পরিল্পনা বাস্তবায়নের জন্য আরব নেতারা সৌদিতে জড়ো হচ্ছেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তা ঠেকিয়ে দিতেই আরব নেতারা এক সঙ্গে বসতে যাচ্ছেন।

গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। তবে অবরুদ্ধ উপত্যকাটির শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়ে দ্বিমত রয়েছে।

কিংস কলেজ লন্ডনের বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, আমরা আরব-ইসরায়েলি বা ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে আছি। যেখানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে এমন নতুন তথ্য তৈরি করতে পারে যা অপরিবর্তনীয়।

সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়ালো। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

১৫ মাসেরও বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। আর এই চুক্তি কার্যকর হওয়ার থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের মরদেহ।

সূত্র: আল-জাজিরা

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।