বাংলাদেশ ভ্রমণে ভিসা ক্লিয়ারেন্স লাগবে না পাকিস্তানের

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য ক্লিয়ারেন্স লাগবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এই ক্লিয়ারেন্স ছাড়া তাদের ভিসা দেওয়া হতো না। সম্প্রতি বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এখন ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন।

২০২৪ সালে পাকিস্তানিদের ভিসার জন্য ২ হাজার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পরই কেবল তাদের ভিসা ইস্যু করা হতো। তবে এখন এ নিয়ম তুলে নেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানও বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করেছে। সম্প্রতি ১২৬টি দেশের জন্য ভিসা ফি মওকুফও করেছে পাকিস্তান। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।
 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।