শৈলকুপায় রাতের আঁধারে ৩০ শতাংশ জমির বেগুন গাছ কর্তন

fay 4 26 1 24 শৈলকুপায় রাতের আঁধারে ৩০ শতাংশ জমির বেগুন গাছ কর্তনচঞ্চল মাহমুদ ॥ দলীয় কোন্দল ও পূর্ব শত্র“তার জেরে ঝিনাইদহের শৈলকুপায় মাসুদ বিশ্বাস নামে এক কৃষকের ৩০ শতাংশ জমির বেগুন গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মাজেদ বিশ্বাসের ছেলে। এঘটনায় কৃষক মাসুদ জানান, প্রতিদিনের ন্যায় বৃস্পতিবার সকালে বেগুন ক্ষেত দেখতে আসেন। এসে দেখেন ৩০ শতাংশ জমির অধিকাংশ বেগুন গাছ রাতের আধারে কে বা কাহারা কেটে দিয়েছে। এমন দৃশ্য দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। সদ্য সমাপ্ত হওয়া সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অপরাধে প্রতিপক্ষরা এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেন বলে ধারণা করছেন তিনি। এর আগেও দুর্বৃত্তরা তার ধরন্ত কলাক্ষেত কেটে দিয়েছিল। এ ঘটনায় জড়িতেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলেও জানান তিনি। মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, কৃষকের বেগুন গাছ কর্তন এটি অমানবিক ও গর্হিত কাজ। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বেগুন গাছ কর্তনের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ভুক্তভোগী কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।