শৈলকুপায় পাট ভর্তি চলন্ত ট্রাকে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি!

fay 5 26 1 24 শৈলকুপায় পাট ভর্তি চলন্ত ট্রাকে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি!চঞ্চল মাহমুদ ॥ ঝিনাইদহের শৈলকুপায় পাট ভর্তি চলন্ত ট্রাকে আগুন লেগে পাট পুড়ে গেছে। এঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে পুরাতন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আতিয়ার হোসেন জানান, শৈলকুপা থেকে ১২ লাখ টাকার পাট নিয়ে ট্রাকটি কুষ্টিয়ায় যাচ্ছিল। পৌর শহরের পুরাতন ব্রিজের ওপরে ট্রাকটি উঠলে পাশেই বিদ্যুৎতের আলগা তারে স্পর্শ লাগে। পরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে মুর্হূতেই ট্রাকে থাকা পাটে দাউদাউ করে আগুন ধরে যায়। পরে স্থানীয় জনগণ ও ফায়ার সাভির্সের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরাতন ব্রিজে পাটের ট্রাকে আগুন লাগার ঘটনায় টিম মুর্হুতে সেখানে পৌছে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে থাকা আনুমানিক ৭৫ শতাংশ পাট নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ১০ লাখ টাকার পাট নষ্ট হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।