ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ইডেন কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশব্যাপি বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে ইডেন কলেজের ছাত্রীরা মশাল মিছিল করেছেন। এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে ইডেন কলেজ ক্যাম্পাসে এই মশাল মিছিল বের করা হয়।

9k= ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ইডেন কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল

এর আগে, সকালে বিক্ষোভ মিছিল করে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারাদেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না বলে তারা  দাবি করেন।

Z ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ইডেন কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল

এ সময় নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বানও জানান ইডেন কলেজের শিক্ষার্থীরা।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।