বগুড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক শ্রমিক মারা গেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে বজ্রপাতে এ ঘটনা ঘটে। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)   আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।

জানা গেছে, মোহাম্মদ আকন্দ গত শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ইরিবোরো ধানের চারা রোপণের কাজ শুরু করেন । রবিবার সকালে  মেঘের গর্জনসহ হালকা বৃষ্টির মধ্যে যুগীরভবন গ্রামের মাঠে বীজতলায় ধানের চারা উঠানোর সময় হঠাৎ সেখানে বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।