রাজধানীর হাজারীবাগে ডাকাত আতঙ্কে রাতে মসজিদে মাইকিং

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ডাকাত আতঙ্কে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় মাইকিং করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ থেকে এ মাইকিং করা হয়।

এরপর এলাকাবাসীর মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে- তারা এ ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে কিছুই পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারীবাগের শংকর চেয়ারম্যান গলির পাশে আলী হোসেন স্কুলে গলিতে রায়েরবাজার থেকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে প্রায় ভিড় জমায়। গতকালও তারা ভিড় জমিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইলে এ থেকে পরিত্রাণ পেতে ডাকাত আতঙ্কে মাইকিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে হাজারীবাগ থানার এসআই আবু সাঈদ বলেন, মসজিদ থেকে মাইকিংয়ের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের পাইনি। অপরাধ ঠেকাতে আমাদের নজরদারি ও মনিটরিং অব্যাহত রয়েছে।

আর প্রকৃতপক্ষে কেন মাইকিং করা হয়েছে, কারা করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।