আজ মাহমুদুল্লাহকে নিয়েই কি মাঠে নামছে বাংলাদেশ?

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রপিতে আজ বাংলাদেশের টিকে থাকার ম্যাচ। সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। এই ডু অর ডাই ম্যাচে দেশের লিজেন্ড এবং অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ মাঠে নামছে কিনা ক্রিকেটপ্রেমীদের কাছে এটি একটা বড় প্রশ্ন। তবে দল সূত্রের খবর, ফিটনেস পরীক্ষায় মাহমুদউল্লাহ পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন। সূত্র আরও জানিয়েছে, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।

মাহমুদউল্লাহ খেললে দলে একাধিক সম্ভাব্য পরিবর্তনের কথাই শোনা যাচ্ছে। ওপেনিং থেকে সৌম্য সরকারকে সরিয়ে অধিনায়ক নাজমুল হোসেন নিজেই উঠে আসতে পারেন তানজিদ হাসানের সঙ্গী হিসেবে। মেহেদী হাসান মিরাজ সেক্ষেত্রে খেলবেন তিনে। মিডল অর্ডারে তখনই জায়গা ফাঁকা হবে মাহমুদউল্লাহর জন্য। আবার নাম কাটা যেতে পারে বোলারদের মধ্য থেকেও কারও। অবশ্য ভারত ম্যাচের পর শোনা গিয়েছিল পরের ম্যাচে মাহমুদউল্লাহ দলে ফিরলে মিডল অর্ডার থেকেই বাদ করতে পারে বড় কোনো নাম।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।