আগামীকাল জামায়াতের কর্মসূ‌চি স্থগিত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলা‌মকে মুক্তি না দিলে নিজের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি স্থগিত করেছেন জামায়াত আ‌মির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাম‌নে গণঅবস্থা‌নের কর্মসূ‌চিও স্থগিত ক‌রে‌ছে জামায়া‌তে ইসলামী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কর্মসূ‌চি স্থগিতের ঘোষণা দেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থে‌কে আজহারুল ইসলা‌মের মু‌ক্তির দাবিতে দলটির ২ ঘণ্টার কর্মসূ‌চি পালনের কথা ছিল।

বিবৃতিতে বলা হ‌য়ে‌ছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের অনু‌রোধে জামায়াত আ‌মির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত করেছেন।

প্রমানবতাবিরোধী অপরাধে জামায়াতের পাঁচ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিচার চলাচলে অথবা রায় ঘোষণার পর কারাগারে মারা গেছেন আরও পাঁচ জন। দণ্ডিত নেতাদের মধ্যে একমাত্র এটিএম আজাহার জী‌বিত। জামায়াত বারবার অভিযোগ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ মিথ্যা মামলায় ও সাজানো সাক্ষীতে নেতাদের সাজা দিয়েছে। 

জামায়াত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রিভিউ শুনানির দিন নির্ধারণ এবং ২৫ ফেব্রুয়া‌রি‌কে সরকার শহীদ সেনা দিবস ঘোষণা করায় কর্মসূ‌চি স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

২০ ফেব্রুয়ারি জামায়াত আ‌মির ফেসবুক স্ট্যাটাসে জানান, এটিএম আজহারকে মু‌ক্তি না দি‌লে তি‌নিও কারাগারে যে‌তে চান। স্বেচ্ছায় গ্রেপ্তার হ‌তে ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে যাবেন। পরে ক‌য়েক‌দিন তি‌নি বক্তৃতায় ব‌লেছেন, এ‌টিএম আজহার‌কে কারাগারে রেখে মুক্ত থাক‌তে চান না তিনি। জামায়াতের কর্মী সমর্থকরাও কারাগারে যে‌তে প্রস্তুত।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।