নদীদূষণ রোধে ২০৪৬ কারখানাকে চূড়ান্ত নোটিশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার চারপাশে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দূষণ রোধে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ২ হাজার ৪৬টি শিল্প কারখানাকে চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া এসব নোটিশে ইটিপি সার্বক্ষণিক চালু রাখা এবং কারখানা পরিচালনায় পরিবেশ আইন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী, তরল বর্জ্য নির্গমনকারী কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ও এসটিপি (পয়োবর্জ্যের ক্ষেত্রে) চালু রাখা বাধ্যতামূলক। তবে অনেক কারখানা ইটিপি স্থাপন না করে কিংবা স্থাপন করলেও সার্বক্ষণিক চালু না রেখে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।