দক্ষিণ কোরিয়ায় ইস্পাত কাঠামো ধসে ৩ নিহত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি এলাকায় মহাসড়ক সেতু নির্মাণের স্থানে ভারী ইস্পাত কাঠামো ধসে কমপক্ষে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটে এ ঘটেছে বলে দেশটির ফায়ার সার্ভিস বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।

জানা গেছে, সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার  দূরে আনসিওং নামক এক জায়গায় সেতু তৈরির পাঁচটি বড় স্টিলের পাতের কাঠামো ক্রেন দিয়ে উপরে তুলার সময় একে একে ধসে পড়তে থাকে। পাতগুলোর উচ্চতা ৫০ মিটার করে।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনজন মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ বলছে, আরও একজন ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

এদিকে উচু সেতুটি ভেঙে পড়ার ভিডিও সম্প্রচার করেছে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি।

সেখানে জীবিতদের খুঁজতে হাইওয়ে ব্রিজের স্তম্ভের নিচে বাঁকানো ধাতব স্ট্রট এবং ভাঙা কংক্রিটের স্ল্যাব পরীক্ষা করতে দেখা গেছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।