ডিটক্স ওয়াটারের উপকারিতা, যেভাবে তৈরি করবেন এই অসাধারণ পানীয়

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ডিটক্স ওয়াটার হচ্ছে সাধারণ পানির সঙ্গে ফল, সবজি ও ভেষজ মিশিয়ে তৈরি এক ধরনের বিশেষ পানীয়। এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। ওজন কমানোর পাশাপাশি ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে এই পানিও অতুলনীয়।

 কমবেশি নাম শুনলেও অনেকেই জানেন না কিভাবে তৈরি করতে হয় এই ম্যাজিকাল পানীয়। প্রথমে জেনে নেওয়া যাক ডিটক্স ওয়াটার পানের উপকারিতা,

১. শরীরের বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে সুস্থ রাখে।

২. ওজন কমাতে সাহায্য করে।

৩. হজমশক্তি বাড়ায়।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. ত্বক সতেজ ও উজ্জ্বল রাখে।

৬. শরীরে শক্তি জোগায়।

৭. মানসিক চাপ কমায়।

৮. শরীরে পানির পরিমাণ ঠিক রাখে।

৯. ভিটামিন ও মিনারেলের উৎস।

কিভাবে ডিটক্স ওয়াটার তৈরি করতে হয়:

ডিটক্স ওয়াটার তৈরি করা খুব সহজ। বিভিন্ন ফল, সবজি ও ভেষজ ব্যবহার করে ডিটক্স ওয়াটার তৈরি করা যায়।পছন্দ মতো ফল ও সবজি টুকরো করে সারারাত পানিতে ভিজিয়ে নিলেই তৈরী হয়ে যায় অসাধারণ এই পানীয় যেমন,

লেবু ও শসা ও আদা ডিটক্স ওয়াটার। এক লিটার পানিতে একটি লেবু, শসা ও আদা কুচি করে সারারাত রেখে দিন ,পরদিন সকালে ছেঁকে নিয়ে সারাদিন অল্প অল্প করে খেতে পারেন এই পানীয়। একই প্রক্রিয়ায় আপেল ও দারুচিনির , স্ট্রবেরি ও পুদিনা পাতা, আদা , লেবু ও মধু ইত্যাদি ফল বা কাঁচা খাওয়া যায় এম সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এটি।

ডিটক্স ওয়াটার পান করার সময় কিছু সতর্কতা:

১. ডিটক্স ওয়াটার পান করার আগে ফল ও সবজি ভালোভাবে ধুয়ে নিন।

২. ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য পরিষ্কার পানি ব্যবহার করুন।

৩. ডিটক্স ওয়াটার তৈরি করার পর সারাদিন সংরক্ষণ করতে চাইলে তা ফ্রিজে রেখে দিন।

৪. ডিটক্স ওয়াটার পান করার আগে তা ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

৫. ডিটক্স ওয়াটার পান করার সময় কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।