‘নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র’ ব্যবহার করলেই মামলা

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গণমাধ্যমের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে-সব গণমাধ্যম বা লেখক ‘নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র’ ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তিনি একটি নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন, যা গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করবে বলে দাবি করেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সাংবাদিক মাইকেল ওলফের নতুন বই ‘অল অর নাথিং: হাউ ট্রাম্প রিক্যাপটেড আমেরিকা’ প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন।

সর্বশেষ বইটির প্রকাশক ক্রাউনকে উদ্ধৃত করে ইউরোনিউজ জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের প্রচারের ১৮ মাসজুড়ে এই বইয়ের কাজ করা হয়েছে। ট্রাম্প কীভাবে পুনরায় আমেরিকার ক্ষমতায় এলেন সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বেনামি’ বা ‘অফ দ্য রেকর্ড’ উদ্ধৃতিসহ জাল বই এবং গল্পগুলো বের হচ্ছে।’

ওলফের সর্বশেষ কাজকে ‘মানহানিকর কল্পকাহিনি’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই নির্লজ্জ অসততার জন্য বড় মূল্য দিতে হবে। আমি এটা আমাদের দেশের সেবা হিসেবে করব। কে জানে, হয়তো আমরা কিছু সুন্দর নতুন আইন তৈরি করব।’

এর আগে, যুক্তরাষ্ট্রে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের খবর সংগ্রহে এপি, রয়টার্স ও ব্লুমবার্গসহ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মিডিয়া কভারেজ সম্পর্কিত নতুন নীতি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।