সভাপতিসহ ৯ পদে আওয়ামী লীগ ও ৫টিতে বিএনপির জয়

খবরওয়াল অনলাইন ডেস্ক: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টি ও বিএনপি ৫টিতে জয়লাভ করেছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত হারুনুর রশিদ সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির এস এম শাতিল মাহমুদ।

এ ছাড়া জামায়াত দুটিতে ও জাতীয় পার্টি একটিতে জয় পেয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রউফ।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ১৭টি পদের বিপরীতে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৬০ ভোটারের মধ্যে ৪৩০ জন ভোট দেন।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আইনজীবী এস এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

 

খবরওয়াল/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।