খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাগরময় আচার্য চুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছরের ২৬ জুন গঠিত চুয়েট শাখা ছাত্রলীগের ৩৬ সদস্যের কমিটিতে সভাপতির দায়িত্ব পান তিনি। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সাগরময় আচার্যকে আদালতে সোপর্দ করা হবে।
খবরওয়ালা/জেআর
মন্তব্য