টেনিসে ইতিহাস গড়লো বাংলাদেশের কিশোররা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৪)-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের কিশোররা।

বাহরাইনে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের বাছাই পর্বে শুক্রবার কোয়ার্টার ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে তারা ২১ দলের প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে এবং চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। মূল আসরটি আগামী ৪ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

এর আগে, গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের সেরা সাফল্য অর্জন করে শীর্ষ আটে প্রবেশ করে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরবকে ২-০ ব্যবধানে এবং তার আগে নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই অসাধারণ কীর্তি গড়ে তারা।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।