হামলা থেকে বাঁচতে মাদকসহ আসামি ছেড়ে দিল ডিবি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: হামলার হাত থেকে বাঁচতে মাদকসহ আসামি ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে রাজশাহীতে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর মতিহার থানাধীন পদ্মা তীরবর্তী জাহাজঘাট এলাকায় গোয়েন্দা পুলিশদের (ডিবি) এমন ঘটনা ঘটাতে বাধ্য করায় সংঘবদ্ধ মাদক চক্র।

মাদকসহ ধরা পড়া আসামির নাম শাকিল। তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে অভিযানে থানা পুলিশের এক সদস্য জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই জাকিরের নেতৃত্বে ডিবির একটি টিম রাজশাহী নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। এসময় ওই এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিলকে আটক করা হয়। অভিযান টের পেয়ে ওই দোকানে এসে জড়ো হয় শাকিলের সহযোগীরা। এসময় তারা ডিবির টিমকে চারদিক থেকে ঘিরে ধরে।

এক পর্যায়ে ডিবির ওপর  হামলার উপক্রম হলে ডিবি সদস্যরা আটক শাকিলকে ছেড়ে দিতে বাধ্য হয়।

রাজশাহী মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাইনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান ছিল। ওই অভিযানে নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার এক যুবককে মাদকসহ আটক করে ডিবির টিম। এসময় তার সহযোগীদের সহায়তায় আটককৃত ওই যুবক পালিয়ে যায়।

এর আগে, জাহাজঘাট এলাকায় ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকায় হয়েছিল ডিবির টিম। ওই ঘটনায় ডিবির একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছর ৬ অক্টোবর রাতে জাহাজঘাট সংলগ্ন চরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আলমগীর হোসেন আলো নিহত হন।

রাজশাহীতে মাদক চোরাচালানের জন্য চিহ্নিত এলাকাগুলো মধ্যে জাহাজঘাট এলাকাটি অন্যতম।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।