দেশে ৭৫.৯ শতাংশ নারী নির্যাতনের শিকার, সবচেয়ে বেশি যৌন নির্যাতন বরিশালে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশের ৭৫ দশমিক ৯ শতাংশ নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন। গ্রামে এর হার ৭৬ শতাংশ এবং শহরে ৭৫ দশমিক ৬ শতাংশ। তবে বিভাগওয়ারী বরিশালে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি ৮১ দশমিক ৫ শতাংশ। এই হার সব থেকে কম সিলেটে ৭২ দশমিক ১ শতাংশ। যৌন নির্যাতনের হারও বরিশাল বিভাগে বেশি ৩৫ দশমিক ৭ শতাংশ। যেখানে জাতীয় পর্যায়ে যৌন নির্যাতনের হার ২৯ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিবিএস এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের যৌথ আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪’ শীর্ষক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়।

২০১১ এবং ২০১৫ সালের জরিপের পর তৃতীয়বারের মতো ২০২৪ সালের নারীর প্রতি সহিংসতার এই জরিপটি বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার প্রকৃতি, মাত্রা এবং প্রভাব সম্পর্কে সবচেয়ে বিস্তৃত এবং সমসাময়িক প্রেক্ষাপটের প্রকৃত চিত্র উপস্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন।
বরিশালের পরেই যৌন নির্যাতন বেশি হয় চট্টগ্রাম বিভাগে ৩৪ দশমিক ১ শতাংশ। এ ছাড়া খুলনায় ২৯ দশমিক ৯, ঢাকায় ২৭ দশমিক ৮, রাজশাহীতে ২৭ দশমিক ২, ময়মনসিংহে ২৩ শতাংশ, রংপুরে ২৬ দশমিক ৬ শতাংশ, ও সিলেটে যৌন নির্যাতনের হার ২৮ দশমিক ২ শতাংশ। শহর ও গ্রামে যৌন নির্যাতনের হারে খুব বেশি পার্থক্য নেই। শহরে যৌন নির্যাতনের হার ৩১ দশমিক ১ এবং গ্রামে ২৮ শতাংশ।

গত ১২ মাসেও যৌন নির্যাতন বেশি হয়েছে বরিশালে। জাতীয় পর্যায়ে গত মাসে দেশে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ নারী। সেখানে বরিশালে এর হার ১৩ দশমিক ২ শতাংশ। এর পরেই গত ১২ মাসে যৌন নির্যাতন বেশি হয়েছে চট্টগ্রামে ১১ দশমিক ২ শতাংশ।

এ ছাড়া গত ১২ মাসে ঢাকায় ৮ দশমিক ৭ শতাংশ, খুলনায় ৯ দশমিক ১ শতাংশ, ময়মনসিংহে ৭ দশমিক ৬ শতাংশ, রাজশাহীতে ৭ দশমিক ৮ শতাংশ, রংপুরে ৯ দশমিক ১ শতাংশ এবং সিলেটে ১০ দশমিক ৭ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। গত ১২ মাসে গ্রামে ৮ দশমিক ৯ শতাংশ এবং শহরে ১০ দশমিক ৫ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।